Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 
 
 
 
 
 
হোম >> বাংলা - অস্বীকৃতিজ্ঞাপন
 

এই সাইটে উদ্ধৃত সংখ্যাগুলিকে সব দিক থেকে সঠিক করার আন্তরিক চেষ্টা করা হয়েছে। তা সত্ত্বেও, যদি আপনার কোনও সন্দেহ থাকে, তবে অনুগ্রহ করে মুদ্রিত বর্ণনা দেখুন।

যদিও ভারতীয় রিজার্ভ ব্যাংক এই সাইটের তথ্য বর্তমান সময় পর্যন্ত ও নিখুঁত করার সব রকম চেষ্টা করবে, যারা এই সাইটটি দেখবেন তাদের জানা উচিত যে এই সাইটের প্রতিবেদনগুলির সঠিকত্ব ও সম্পূর্ণতার কোনও দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাংক নেয় না এবং এই পরামর্শ দেয় যে যারা এই সাইট দেখবেন তাঁরা যেন এই রচনাগুলির ব্যবহার তাদের নিজেদের চিন্তাধারা ও বিচার দ্বারা করেন।

আপনাকে আপনার প্রয়োজনীয় সংশ্লিষ্ট ও প্রাসঙ্গিক তথ্যের ব্যাপারে সাহায্য করার জন্য অন্যান্য ওয়েবসাইটের সূত্র দেওয়া হয়েছে, কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক ওই ওয়েবসাইটের উদ্ধৃত প্রতিবেদনের জন্য কোনোভাবে দায়ী থাকবেন না।

এই ওয়েবসাইটের কোনও অংশে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হওয়া কোন ভাবেই ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন উত্‍পাদিত বস্তু বা পরিষেবা ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা অনুমোদিত এমন ইঙ্গিত করা হয় না।

নির্ভরপত্র ও দায়িত্বের অস্বীকৃতিসমূহ

এই ওয়েবসাইটের অভ্যন্তরস্থ বস্তুগুলি, কোনও রকম নির্ভরপত্র ছাড়া, “যেমন আছে তেমন” অবস্থায় দেওয়া হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংককে নিম্নলিখিত বিষয়ের জন্য দায়ী বা আইনত বাধ্য করা যাবে না –

ক)এই ওয়েবসাইটের প্রতিবেদনসমূহ কোনও বিশেষ উদ্দেশ্যের উপযুক্ততা, সঠিকত্ব, নির্ভরতা, সাম্প্রতিকতা, সময়োচিততা, অলঙ্ঘনীয়তা, মালিকানা, বিক্রেয়তা ও যোগ্যতার সম্বন্ধে ;

খ)এই ওয়বসাইটের মারফতপ্রাপ্ত প্রতিবেদনগুলি অথবা ঐ সম্বন্ধীয় কোন কার্য অব্যাহত বা ত্রুটিহীন থাকবে, অথবা ত্রুটিগুলি সংশোধন করা হবে, এই বিষয়; অথবা এই ওয়েবসাইটটি ও সার্ভার সব রকম ভাইরাস থেকে এবং/অথবা অন্যান্য ক্ষতিকর বস্তু থেকে মুক্ত থাকবে।

এই ওয়েবসাইট ব্যবহারকালে (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে) যে কোনও কারণে যদি কোনও রকম ক্ষতি হয়, ওয়েবসাইটের প্রতিবেদনগুলির উপর ভরসা করার দরুন লোকসান বা ক্ষতি গণ্য করে কিন্তু সীমাবদ্ধ না রেখে, ভারতীয় রিজার্ভ ব্যাংক তার জন্যও দায়ী থাকবে না।

এই ওয়েবসাইটের প্রতিবেদনসমূহ আর্থিক বা অন্য পেশাদারী উপদেশ বহন করে না। যদি আর্থিক বা অন্য পেশাদারী উপদেশের প্রয়োজন হয় কোনও যোগ্য পেশাদারী উপদেষ্টার সাহায্য নেওয়াই বাঞ্ছনীয়।

ওয়েবসাইটে যাওয়ার অধিকার

ভারতীয় রিজার্ভ ব্যাংক নিয়মিত এই ওয়েবসাইট হালনাগাদ করার বা পরিবর্তিত করার অধিকার রাখে। এছাড়াও, কোনও ব্যক্তিকে এই ওয়েবসাইটে যেতে না দেওয়া, অথবা কোনও রকম কারণ না দেখিয়ে, যে কোন সময়, কোন বিশেষ অন্তর্জালের ঠিকানা থেকে এই ওয়েবসাইটে যাওয়া বন্ধ করার সমস্ত অধিকারও ভারতীয় রিজার্ভ ব্যাংক রাখে।

এই ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের সূত্র

এই ওয়েবসাইটের অন্য ওয়েবসাইটের সাথে সূত্র বাঁধা আছে যা ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত নয়, ভারতীয় রিজার্ভ ব্যাংক ওইসব ওয়েবসাইটের প্রতিবেদনগুলির দায়িত্ব নেয় না এবং ওই ওয়েবসাইটে যাওয়ার কারণে কোনও ক্ষতির জন্য দায়ী থাকবেন না। ওই ধরনের ওয়েবসাইটে যাওয়া করা সম্পূর্ণ আপনার দায়িত্ব।

এই ওয়েবসাইট ব্যবহারকারীদের সুবিধার্থে অন্যান্য সংশ্লিষ্ট ওয়েবসাইটের সমস্ত সূত্রগুলি দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের সঙ্গে সূত্রে বাঁধা ওয়েবসাইটগুলিতে যেইসব ব্যবসা-চিহ্ন, লোগো, তকমা বা অন্যান্য বস্তু ব্যবহৃত বা দেখানো হয় তার কোনটারই সঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাংকে সম্পর্ক বা সম্বন্ধ কোন অবস্থাতেই বিবেচিত হবে না।

অন্য ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের সূত্র

নিম্নে বর্ণিত পদ্ধতি ছাড়া, এই ওয়েবসাইটের সূত্র দেওয়া, এই ওয়েবসাইট বা তার প্রতিবেদনসমূহের নিজের ইচ্ছামত সাজানো নিষিদ্ধ।

প্রধান পাতার সূত্র দেওয়া – ভারতীয় রিজার্ভ ব্যাংককে লিখিতভাবে জানিয়ে আপনি এই ওয়েবসাইটের file:///C:/Documents and Settings/NEWUSER/Desktop/Priority-BN/Local Settings/RBI Website/scripts/Cn_Disclaimer.htm প্রাধান পাতার সূত্র দিতে পারেন।

এই ওয়েবসাইটের অভ্যন্তরীণ পৃষ্ঠার (যা প্রাধান পাতা নয়) সূত্র দেবার জন্য ব্যবহারকারীকে, এই ওয়েবসাইটের বা কোনও প্রতিবেদনের সূত্র বা সেটি নিজের ইচ্ছামতন সাজানো বা ওই ধরণের অন্য কোন কার্যকলাপ করার আগে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে বিশেষ আবেদন করতে ও অনুমতি নিতে হবে। এই ওয়েবসাইট বা তার প্রতিবেদনের সঙ্গে কোন সূত্র দেওয়া বা সেটি নিজের ইচ্ছামতন সাজানোর অনুমতি দেবার সময় ভারতীয় রিজার্ভ ব্যাংক কিছু শর্ত প্রবর্তন করার অধিকার রাখে।

এই ওয়েবসাইটের সাথে বা তার প্রতিবেদনের সাথে কোন সূত্র দেওয়া বা সেটি নিজের ইচ্ছামতন সাজানো ব্যবহারের শর্তাবলী মেনে নেওয়াকে অন্তর্ভুক্ত করে। ব্যবহারের শর্তাবলীতে যদি কোন পরিবর্তন বা পরিমার্জন করা হয়, সেই ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। যদি কোন ব্যবহারকারী এই ব্যবহারের শর্তাবলী গ্রহণ করতে রাজী না থাকেন তবে তিনি যেন এই ওয়েবসাইট বা তার প্রতিবেদনের সঙ্গে কোন সূত্র দেওয়া বা সেটি নিজের ইচ্ছামতন সাজানোর বন্ধ করে দেন।

কোন সাইট, যেটিতে বেমানান, নিষিদ্ধ, মানহানিকর, আইন লঙ্ঘনকারী, অশ্লীল, অশোভন বা বেআইনি বস্তু অন্তর্ভুক্ত করা আছে, কোনও নাম, বস্তু বা তথ্য, যা, কোন লিখিত আইন, কোন বৌদ্ধিক সম্পত্তি, মালিকানা, গোপনতা বা প্রচারের সত্ত্ব লঙ্ঘন করে, সেটির সঙ্গে কোন সূত্র দেওয়া বা সেটি নিজের ইচ্ছামতন সাজানোর বন্ধ করে দেওয়ার অধিকার ভারতীয় রিজার্ভ ব্যাংকের আছে।

কোনও অনুনমোদিত সূত্র দেওয়া বা সেটি নিজের ইচ্ছামতন সাজানোর বন্ধ করে দেবার অধিকার ভারতীয় রিজার্ভ ব্যাংকের আছে, এবং এই ওয়েবসাইটের সাথে বা এই ওয়েবসাইটের থেকে লিঙ্ক করা অন্য কোনও সাইট বা তার প্রতিবেদনের কোনও দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্রহণ করে না।

 
উপর 
 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।